সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

বিশ্বে আরও ৭ হাজার প্রাণহানি, শনাক্ত প্রায় ৩ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড এক লাখ ৯৩ হাজারের বেশি

বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৮শ’র বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৮৪ হাজারের বেশি। এ নিয়ে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৭২ লাখ মানুষ। মোট মৃত্যু ছাড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার।

এরমধ্যে একদিনে ১৪শ’র বেশি প্রাণহানির ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত ৪৫ লাখ ৭০ হাজারের মতো। এদিন করোনায় রেকর্ড মৃত্যু ও সংক্রমণ দেখেছে ব্রাজিল। ৭১ হাজার সংক্রমণ শনাক্তের ফলে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ২৫ লাখ। প্রায় ১৬শ’ মানুষ মারা যাওয়ায় দেশটিতে মোট প্রাণহানি ৯০ হাজারের বেশি।

এ পর্যন্ত ৪৫ হাজারের বেশি মৃত্যু রেকর্ড করেছে মেক্সিকো। বুধবার রেকর্ড ৫২ হাজারের বেশি সংক্রমণ শনাক্তের পর ভারতে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছুঁই ছুঁই। প্রায় ৮শ’ মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে ৩৫ হাজার।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD