শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে চার শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫১২ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে এক লাখ। আর সুস্থ্য হয়েছেন ৮৫ হাজার ৩৫৩ জন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩০৮ জন এবং মারা গেছেন ৩৩৬ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১০১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১০৬ জন এবং মারা গেছেন ৩৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০২ জন এবং মারা গেছেন ১৪৫ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন এবং মারা গেছেন ৫৮ জন। ব্রাজিলে মারা গেছেন ৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৫২ জন।

একইসময়ে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫৪ জন এবং মারা গেছেন ৪১ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ৫২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩১৮ জন এবং মারা গেছেন ৪০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৪১ জন এবং মারা গেছেন ৬৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৮৯ লাখ ৫৫ হাজার ৭০৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ১৫ হাজার ৮০০ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৩ লাখ ৩৭ হাজার ৪৬৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD