শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫ কোটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আবারও উর্ধ্বমুখী করোনার প্রকোপ। গেলো ২৪ ঘণ্টায় সাড়ে ৭ হাজারের কাছাকাছি মৃত্যু দেখেছে বিশ্ব।

গেলো কয়েকদিনের মতোই দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে ১ হাজারের ওপর মানুষের প্রাণ গেছে কোভিড নাইনটিনে। সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ২৪ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে ২ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু।

এদিকে ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৫৫৭ জনের। নতুন আক্রান্ত পাওয়া গেছে ৪৬ হাজারের বেশি। দৈনিক প্রাণহানিতে এরপরের অবস্থানে মেক্সিকো। ৫৫১ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

শনিবার যুক্তরাজ্য, ইতালি ও ইরানে ৪ শতাধিক মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। করোনায় বিশ্বজুড়ে মোট সংক্রমণ ছাড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ। মোট প্রাণহানি ১২ লাখ ৫৫ হাজারের বেশি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD