শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্বে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৭০ জন করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ১৩২ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ৪২ হাজার ১৬৭ জনের। আর আক্রান্ত হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৫৮৭ জন। তবে সুস্থ হয়েছে ৩ কোটি ১১ লাখ ৭৮ হাজার ২০ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে মারা গেছে ৯৭৩ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩৮১ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে।

বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ৬৮৩ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৫৪ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৩৩৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৭৭ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে। দেশটিতে নতুন করে ৫২২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে উত্তর আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৪১৫ জনের। আর আক্রান্ত হয়েছে ৮ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।

এদিকে বৈশ্বিক মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে নতুন করে ৫০৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩১ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৬২ জনের। আর আক্রান্ত হয়েছে ৫৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD