বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা ছাড়ালো ১১ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে ১১ লাখ ছাড়ালো প্রাণহানির সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায়ও মারা গেছেন ৬ হাজারের বেশি। বৃহস্পতিবার, রেকর্ড তিন লাখ ৯৭ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মোট আক্রান্ত চার কোটির কাছাকাছি।

দৈনিক মৃত্যুতে গেলো তিনদিন ধরেই শীর্ষে যুক্তরাষ্ট্র। আরও ৮৫৫ জন মারা যাওয়ার পর, দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ২২ হাজার ছাড়ালো। নতুন শনাক্তের দিক থেকেও ফের তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৩ জনের মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ ১২ হাজার। দিনে ৭ শতাধিক মানুষ মারা গেছে ব্রাজিলেও; দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৫২ হাজারের ওপর।

এদিকে আর্জেন্টিনা, মেক্সিকো ও ইরানেও বেড়েছে করোনায় প্রাণহানি। ফ্রান্সে রেকর্ড ৩১ হাজারের মতো নতুন সংক্রমণ শনাক্ত হলো। এছাড়া দেশটির ৯ শহরে বুধবারই জারি করা হয় রাত্রিকালীন কারফিউ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD