শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্বে করোনায় ফের রেকর্ড শনাক্ত, মারা গেছে ১০ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ফের রেকর্ড ৬ লাখ ৪৩ হাজার রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে আরও প্রায় ১০ হাজার মানুষ। দিনে সর্বোচ্চ রেকর্ড ১ লাখ ৭৭ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

দেশটিতে শুক্রবার মারা গেছে সাড়ে ১৩শ’র বেশি মানুষ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু আড়াই লাখ। দ্বিতীয় সর্বোচ্চ হাজারের কাছিকাছি মারা গেছে ফ্রান্সে। নতুন করে সংক্রমিত হয়েছে ২৩ হাজারের বেশি। এদিন রাশিয়ায় মারা গেছে চার শতাধিক মানুষ। ভারতে আরও ৪৫ হাজার মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৫শ’ মানুষের।

দিনে ৫ শতাধিক মৃত্যু দেখেছে ইতালি এবং মেক্সিকো। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৩ লাখ। মোট সংক্রমিত হয়েছে ৫ কোটি ৩৫ লাখ মানুষ। প্রাণহানি বাড়ছে, ইরান, পোল্যান্ড, যুক্তরাজ্যে, স্পেনসহ বেশির ভাগ দেশেই।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD