শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বে করোনায় মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র-ব্রাজিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৮৩ হাজার ৮২৪ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮২ হাজার ২০৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক দিয়ে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২ হাজার ১৮ জনের অধিক মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৭৭৬ জন। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ৮৯ হাজার ২৭৭ জন।

করোনায় শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৪১ হাজার ৯৮২ জন। এরপরই রয়েছে ভারত। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫২২ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD