শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২৬ লাখ ছাড়িয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৪২ হাজার ৮৭ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ১৩৯ জন।

রোববার (১৪ মার্চ) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারে এ তথ‌্য জানানো হয়েছে।

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাসে আক্রন্ত হয়েছেন ৩ কোটি ৪৩ হাজার ৬৬২ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৬০৫ জনের। বিশ্বে আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৫০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭৭ হাজার ২১৬ জনের। এরপর রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৬৪৪ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর সারা বিশ্বে ছড়িয়েছে এ ভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD