সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লাখ ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃত মানুষের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৪৯৪ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২৫ লাখ ৫ হাজার ৫৮৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৮ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৫১৯ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৫৯৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ১৭ হাজার ৩৭২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ৭৯ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত বাংলাদেশে মোট ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ পর্যন্ত করোনায় মোট ৮ হাজার ৩৭৯ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে গত বছরের ১১ জানুয়ারি।

গত বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।

গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD