শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্বে করোনায় মৃত্যু ২৬ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ২০৫ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৫০ হাজার ৮৯৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৮২৪ জন।

শনিবার (১৩ মার্চ) করোনাভাইরাস পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার সূত্রে এ তথ্য জানা গেছে। করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ৪১৯ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৫৪৪ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৪৯১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৮৩ জনের।

মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল আক্রান্তের দিক দিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৩১৬ এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭৫ হাজার ২৭৬ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD