বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ৩৮ হাজার, যুক্তরাষ্ট্রেই দুই লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার মানুষ করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৮৫৬ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৩৮ হাজার ৪৪৬ জনের। আর আক্রান্ত হয়েছে ২ কোটি ৯৭ লাখ ১৭ হাজার ৯৩৪ জন। তবে সুস্থ হয়েছে ২ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২০৩ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ১ হাজার ২৮৩ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৯১ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৮২ হাজার ৯১ জনের। আর আক্রান্ত হয়েছে ৫০ লাখ ১৮ হাজারের বেশি মানুষ।

বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে নতুন করে মারা গেছে ১ হাজার ১৯৭ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ১৯৭ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ১ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩৪ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২০৭ জনের। আর আক্রান্ত হয়েছে ৪৩ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ।

এদিকে বৈশ্বিক মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে থাকা মেক্সিকোতে নতুন করে মৃত্যু হয়েছে ২২৮ জনের। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৭১ হাজার ৪৯ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD