শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি সোয়া ৬ লাখ ছাড়ালো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বিশ্বে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়ালো ৪ কোটি সোয়া ৬ লাখ। মারা গেছেন ১১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ।

শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩২ হাজার মানুষের দেহে মিলেছে কোভিড নাইনটিন। একই সময়ে আরও সাড়ে ৪ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।

সোমবার দৈনিক মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। নতুন করে ৬শ’ প্রাণহানির পর দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৫ হাজার। অর্ধলাখের কম সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ছুঁইছুঁই।

অন্যদিকে একইদিনে সংক্রমণ সবচেয়ে বেশি দেখেছে যুক্তরাষ্ট্র। অর্ধলাখের বেশি সংক্রমণ শনাক্তে দেশটিতে মোট আক্রান্ত সাড়ে ৮৪ লাখ মানুষ। ৪শ’র বেশি মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে সোয়া দু’লাখ।

এদিন সাড়ে ৪শ’ মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা। এ পর্যন্ত প্রায় সাড়ে ৮৬ হাজার মৃত্যু দেখেছে মেক্সিকো। দৈনিক প্রাণহানি কমে এলেও ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার। একদিনে রেকর্ড ৩৩৭ মৃত্যু দেখেছে ইরান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD