সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

বিশ্বে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২ লাখ ৭৮ হাজারের বেশি করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় রেকর্ড ২ লাখ ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে আরও ৭ হাজার মানুষের। এনিয়ে বিশ্বে করোনা মহামারিতে মোট মৃতের সংখ্যা ছাড়ালো ৬ লাখ ২৯ হাজার। মোট শনাক্ত ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজারের বেশি।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩শ’ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে, নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬৫ হাজারের বেশি মানুষের শরীরে।

যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে প্রায় ১২শ’ মানুষের। দেশটিতে মোট প্রাণহানি প্রায় দেড় লাখ। বুধবার একদিনে সর্বোচ্চ ১১’শর বেশি প্রাণহানি হয়েছে ভারতে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এদিন করোনা সংক্রমণ ধরা পড়েছে ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে।

এদিকে, মেক্সিকোতে আরও প্রায় এক হাজার মানুষের মৃত্যুতে ৪০ হাজার ছাড়িয়েছে মোট প্রাণহানি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD