শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার, বাদ পড়লেন মিঠুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস রিপোর্টার : অবশেষে ২৪ ক্রিকেটার চুক্তিসই করেছেন আসন্ন মৌসুমের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম।

তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা করে মোট ২৪ ক্রিকেটার রয়েছেন তালিকায়। চলতি বছরে যেহেতু তামিম ইকবাল টি-টোয়েন্টি খেলবেন না তাই তাকে টেস্ট ও ওয়ানডের চুক্তিতে রাখা হয়েছে।

গত মৌসুমে লাল ও সাদা বলের চুক্তিতে ছিলেন মোট ১৭ ক্রিকেটার। সেখান থেকে লাল বলের চুক্তিতে থাকা নাঈম হাসান বাদ পড়েছেন, সাদা বলের চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। এবারের চুক্তিতে নতুন সংযোজন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম শেখ, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ এবং শামীম হোসেন।

এদিকে প্রায় আট মাস পর কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করলেও ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক করেনি বিসিবি। গতবার ‘এ প্লাস’ ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৪ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরিতে সর্বনিম্ন এক লাখ।

কেন্দ্রীয় চুক্তির ২৪ ক্রিকেটার:

৩ ফরম্যাট: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

টেস্ট, ওয়ানডে: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

টেস্ট: মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান, এবাদত হোসেন।

ওয়ানডে, টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন।

টি-টোয়েন্টি: সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD