শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়েছ ভোট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির ম্যানেজমেন্ট অফিসের বোর্ড রুমে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সকাল থেকে বিসিবি প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী, ভোটার, সমর্থক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়েছেন হোম অব ক্রিকেটে। ক্রিকেট বোর্ডে ২৫ জন থাকবেন পরিচালক হিসেবে। তার মধ্যে তিন ক্যাটাগরিতে ২৩টি পরিচালক পদে হবে এই নির্বাচন।

পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, পরিচালক ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা।

গেল ২৪ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচনের। পাঁচ সদস্যের নির্বাচন কমিশন পরিচালনা করবেন এই আয়োজনের। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেন করবেন। কমিশনে বাকি চার সদস্য- সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ একরামুল হক ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD