বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত

‘বিস্ফোরণের ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনাস্থল এবং বিস্ফোরণে দগ্ধদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‌‌‌‌জনগণ সচেতন থাকলে কোনো অবৈধ কাজ হতে পারে না। অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ অপসারণে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‌সব বিতরণ কম্পানির আওতাধীন এলাকায় বিদ্যমান মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD