শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :

বিয়ে করছি, চুরি তো না: অপূর্ব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে তার বিয়ে। এমনটাই জানিয়েছেন অপূর্ব।

বিয়ের কথা নিশ্চিত করে অপূর্ব বলেন, ‘বিয়ে করছি। চুরি বা ক্রাইম তো না। সুতরাং এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্য। তবে গতকাল বা আজ নয়, বিয়ে করছি আগামীকাল, ২ সেপ্টেম্বর।’

জানা গেছে, অপূর্বর হবু স্ত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া। তবে তার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। দুই পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করছেন তারা। ইতোমধ্যে তাদের গায়ে হলুদ পর্ব সম্পন্ন হয়েছে। এখন কেবল কাবিননামায় সই করে কবুল বলার বাকি।

বিয়ের আয়োজন সম্পর্কে অপূর্ব বলেন, ‘আমার পরিকল্পনা ছিলো বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করবো। কিন্তু করোনার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। পরে ভাবলাম বিয়ের পরদিন ৩ সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের সঙ্গে বসে পুরো খবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো। কিন্তু সেটাও হলো না। অনেকেই বিষয়টি নিয়ে কানাঘুষা করছেন। তাই না জানিয়ে পারলাম না। আমি পবিত্র একটি সম্পর্কে জড়াচ্ছি। এই সময়ে আসলে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, অপূর্ব প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। ২০১০ সালের সেই বিয়ে ২০১১ সালেই ভেঙে যায়। একই বছর অপূর্ব বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। এ সংসারে আয়াশ নামে একটি পুত্রসন্তান রয়েছে তার। ২০২০ সালে বিবাহবিচ্ছেদ করেন অপূর্ব ও অদিতি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD