বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

‘বীরাঙ্গনা’ মাজেদাকে কেন ভাতা দেওয়া হবে না: হাইকোর্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

‘বীরাঙ্গনা’ মাজেদাকে মুক্তিযোদ্ধা হিসেবে কেন ভাতা দেওয়া হবে না—জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে কেন তাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া মাজেদাকে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করে জারি করা গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিচারপতি মো. মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ও ব্যারিস্টার সাবরিনা জেরিন।

রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের মৃত তসলিম উদ্দীনের স্ত্রী মাজেদা ‘বীরাঙ্গনা’ হিসেবে চার বছরের বেশি সময় ধরে মুক্তিযোদ্ধার ভাতা ও সুযোগ-সুবিধা পেয়েছিলেন।

কিন্তু ২০২০ সালের ২০ অক্টোবরের গেজেটে ওই এলাকার মৃত দারাজ উদ্দিনের স্ত্রী মাজেদাকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। এতে মৃত তসলিম উদ্দীনের স্ত্রী মাজেদার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল এবং ভাতা ও সুযোগ-সুবিধা বন্ধ করা হয়। গত ২১ ডিসেম্বর তিনি এ নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD