শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বুকে হাত দিয়ে মাঠে শুয়ে পড়লেন আগুয়েরো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

লা লিগায় শনিবারের ম্যাচে মাঠে নেমে অস্বস্তিবোধ করছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো।

প্রথমার্ধের শেষ দিকে মাঠের বাইরে কোচ ও স্টাফদের দিকে ইশারা দিয়ে আগুয়েরো জানান, তিনি মাঠ ছাড়তে চান।

এর পর বুকে হাত দিয়ে মাঠে কিছুক্ষণ শুয়ে থাকেন। মেডিকেল স্টাফরা দৌড়ে ছুটে যান।

তাদের সহায়তায় ধীরে ধীরে হেঁটে মাঠ ছাড়েন আগুয়েরো। কিন্তু কোনো ঝুঁকি নিতে চাননি তার ক্লাব কর্মকর্তারা। মাঠ থেকেই সরাসরি হাসপাতালে পাঠিয়ে দেন এ আর্জেন্টাইন তারকাকে। তার জায়গায় মাঠে নামেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুটিনহোকে।

এদিকে এমন খবরে দুশ্চিন্তার ছায়া নেমে আসে আগুয়েরো ভক্ত ও বার্সা সমর্থকদের মাঝে।

পরে এ নিয়ে বিবৃতি দেয় বার্সেলোনা। তারা জানান, প্রথমার্ধের বেশিরভাগ সময় আগুয়েরো বুকের ব্যথায় ভুগছিলেন। বিষয়টি তিনি জানালে প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার কার্ডিয়াক পরীক্ষা করা হয়েছে। তার সুচিকিৎসা চলছে সেখানে।

ম্যানচেস্টার সিটি থেকে এই মৌসুমেই বার্সেলোনায় যোগ দেন ৩৩ বছর বয়সি ফরোয়ার্ড। আগুয়েরো। গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তিনি বার্সেলোনার জার্সিতে প্রথম গোলের স্বাদ পান।

তথ্যসূত্র: গোল ডট কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD