শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বুস্টার ডোজ কারা, কীভাবে পাবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

মঙ্গলবার থেকে দেশে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। ঢাকার নির্দিষ্ট কিছু কেন্দ্রগুলোতে বয়স্ক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারদের এই টিকা দেওয়া হচ্ছে।

তবে এই টিকা নিতে অনেকেই তাদের পুরনো টিকা কার্ড কিংবা টিকার সনদ নিয়ে যাচ্ছেন। কেউ কেউ এসএমএস না পেয়েই বুস্টার ডোজ নিতে যাচ্ছেন। তাতে পড়ছেন ভোগান্তিতে। সহজে ও নির্বিঘ্নে এই বুস্টার ডোজ নেওয়ার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) মেডিকেল অফিসার ডা. মো. সালেহ মাহমুদ তুষার।

বুধবার দিবাগত রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘করোনার বুস্টার ডোজ নিতে গিয়ে অনেকেরই কিছু ভোগান্তি ও কনফিউশন তৈরি হচ্ছে। সেগুলো দূর করতেই এই ভিডও। অনেকেই কনফিউশনে আছেন যে করোনার বুস্টার ডোজ নিতে আবার নতুন করে নিবন্ধন করতে হবে? কিন্তু না। নতুন করে নিবন্ধন করতে হবে না। আমাদের যদি প্রথম দুটি ডোজ নেওয়া হয়ে থাকে এবং প্রথম দুই ডোজ টিকা নেওয়ার ছয় মাস পার হয়ে থাকে তাহলে আমি অটোমেটিক্যালি পূর্বের টিকাকেন্দ্র থেকে একটি এসএমএস পাবো এবং এসএসএসে উল্লেখ করা তারিখ অনুযায়ী আমরা পূর্বের সেন্টারে যাবো।’

‘টিকা কেন্দ্রে গিয়ে আমাদের দ্বিতীয় যে ভোগান্তি কিংবা কনশিউশন তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমরা পুরাতন টিকা কার্ড কিংবা করোনার সার্টিফিকেট নিয়ে যাচ্ছি। এগুলো নিয়ে গেলে হবে না। কারণ, এগুলোতে তৃতীয় ডোজ দেওয়ার তথ্য লেখার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সুরক্ষা অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিয়ে যেতে হবে। নতুন করে টিকা কার্ড ডাউনলোড দেওয়া সহজ। সুরক্ষা অ্যাপ কিংবা ওয়েবসাইটে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ দিয়ে ডাউনলোড করতে পারবেন।’

‘তৃতীয় যে কনফিউশনটা হচ্ছে সেটা হলো— আমি আগে অ্যাস্ট্রাজেনেকা কিংবা সিনোফার্মের টিকা নিয়েছি। এখন বুস্টার ডোজ হিসেবে আমি ফাইজারের টিকা নিলে সেটা কতোটুকু কার্যকর হবে কিংবা কোনো ঝুঁকি আছে কিনা? আসলে সারা পৃথিবীতেই এরকম মিক্স অ্যান্ড ম্যাচ বা বুস্টার ডোজের অনেকরকম পরীক্ষা করেই নির্ধারণ করা হয়েছে এবং দেওয়া হচ্ছে। এটা বেশ কার্যকরী। সে কারণেই তৃতীয় ডোজ হিসেবে বাংলাদেশে কেবল ফাইজারের টিকাটিই দেওয়া হবে। সুতরাং আপনি আগে যে ভ্যাকসিনই নেন না কেন বুস্টার ডোজ হিসেবে আপনাকে ফাইজারের টিকা নিতে হবে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD