রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

বুড়িগঙ্গা থেকে ৮০ ডকইয়ার্ড স্থানান্তরের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ৮০টি ডকইয়ার্ড দ্রুত স্থানান্তরের লক্ষ্যে বাস্তবতার নিরিখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।

সভায় যশোরের নওয়াপাড়া নদীবন্দরের কার্যক্রমকে আরও বেগবান করতে বিআইডব্লিউটিএকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। নওয়াপাড়া বন্দরকে আরও ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিস্তারিত সমীক্ষা কার্যক্রমের পাশাপাশি বন্দর সংলগ্ন নদী খননের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদারে গুরত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করা যায়, এমন প্রকল্প নিতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD