বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের প্রথম ওয়ানডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

গত মাসে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ‘এ’ দল। সেই সফরে ওয়ানডে সিরিজে বড় বাধা হয়েছিল বৃষ্টি। এবার বাংলাদেশ নারী ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে হানা দিয়েছে বৃষ্টি। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) পানাগোডার আর্মি গ্রাউন্ডসে সিরিজের প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ নারী ‘এ’ দলের। তবে টানা বৃষ্টি হওয়ার কারণে দুপুরের পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

দুই ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি ম্যাচটি হবে আগামী মঙ্গলবার। কলম্বোর থ্রুস্টানে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে।

১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD