শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বৃষ্টি থেমেছে, চলছে মাঠ পরিচর্যার কাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

বৃষ্টির কারণে অনেকটা সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। তবে আপাতত বৃষ্টি থেমেছে। চলছে মাঠ পরিচর্যার কাজ। ৩০ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

তানজিদ হাসান তামিমের মতো টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজও। তবে তামিম আর মিরাজ দারুণ ব্যাটিং করলেও টপ আর মিডল অর্ডারের বাকিরা করেছেন হতাশ।

লিটন দাস ৫, নাজমুল হোসেন শান্ত ২, মুশফিকুর রহিম ৮ আর মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ১৮ রান করেই।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম দুই ওভারেই ১৮ রান তুলে নেয় টাইগাররা। কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলে উইকেট দিয়ে আসেন লিটন দাস। রিস টপলের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়ে ফেরেন লিটন (৬ বলে ৫)।

টপলের পরের ওভারে উইকেট বিলিয়ে দেন অধিনায়ক শান্তও। ১১ বলে ১ করে ডিপ থার্ডম্যানে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর তানজিদ তামিম আর মেহেদি হাসান মিরাজ গড়েন ৫২ রানের জুটি। তানজিদ আগের ম্যাচে খেলেছিলেন ৮৪ রানের ইনিংস। সেঞ্চুরির আশা জাগিয়ে পারেননি।

এবার ফিফটির কাছে এসে হতাশ হয়ে ফেরেন তামিম। তার দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটেছে মার্ক উডের গতিময় এক ডেলিভারিতে। উডের বলটি ইনসাইডেজ হয়ে ভেঙে যায় স্টাম্প। ৪৪ বলে ৪৫ রানের ইনিংসে ৭টি চার আর ১টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ওপেনার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD