বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

বৃহস্পতিবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩

রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার বেলা ২টা থেকে পরবর্তী ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপ লাইনের জরুরি সংস্কারের জন্য বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশেপাশের এলাকায় ওই সময়ে গ্যাসের কম থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD