বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেপরোয়া গতিতে বাইক চালিয়ে ৩ তরুণের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

কুষ্টিয়ায় দ্রুতগামী দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- জুয়েল (২০), রাহুল (২২) ও ফারুক (২৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, রাতে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দুটি মোটরসাইকেলযোগে চার তরুণ বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একজন।

তিনি আরও জানান, বেপরোয়া গতির কারণেই তারা দুর্ঘটনার শিকার হন। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD