শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেফাঁস রকিবুলকে বিসিবিতে তলব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে নিয়ে বিপাকেই পড়েছে বিসিবি। চাকরি বিধির তোয়াক্কা না করে বিসিবি পরিচালক, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তাঁর ছেলে চাইক হাথুরুসিংহেকে নিয়ে মিডিয়াতে বেফাঁস মন্তব্য করে সমালোচিত হচ্ছেন তিনি।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন রকিবুল। বিসিবির চাকরি করে বিসিবির পরিচালক সুজনের বিরুদ্ধে কোচ নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলেছেন কয়েকদিন আগে। গতকাল এ জন্য তাঁকে তলব করেছিল বিসিবি।

পরিচালকদের নিয়ে বেফাঁস মন্তব্য করার কারণ জানতে চেয়েছিলেন সিইও নিজামউদ্দিন চৌধুরী। আবেগ আর ক্ষোভ থেকে সুজনকে নিয়ে মন্তব্য করেছেন বলে স্বীকার করেছেন। বিসিবির চাকরি করে বোর্ড পরিচালকদের নিয়ে বেফাঁস মন্তব্য করা উচিত হয়নি বলেও আত্মপক্ষ সমর্থন করেন তিনি। বিস্ময়কর হলো, একটি শুনানি শেষ হতে না হতে আরেকবার শুনানিতে ডাকা হচ্ছে তাঁকে। প্রধান কোচ হাথুরুসিংহ ও তাঁর ছেলে চাইকের বিরুদ্ধে সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্য করে ফেঁসে যাচ্ছেন তিনি। সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, রকিবুল হাসানকে আবারও ডাকা হবে কোচ ও তাঁর ছেলেকে নিয়ে মানহানিকর কথা বলার জন্য।

টাইগার প্রধান কোচ হাথুরুসিংহের বড় ছেলে বাবার সঙ্গে ছুটি কাটাতে ঢাকায় এসেছেন। বাবার কোচিং কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি চাইক। বাংলাদেশ দলের অনুশীলন জার্সি পরে গত কয়েকদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে থাকছেন জাতীয় দলের সেশনে। ‘পারফরম্যান্স সাইকোলজিস্ট’ ফিল জন্সির ক্লাসেও ক্রিকেটারদের সঙ্গে দেখা গেছে তাঁকে। এই সূত্র ধরে হাথুরুসিংহের ছেলেকে ‘ফিক্সার’ হিসেবে সন্দেহ প্রকাশ করে বক্তব্য দেন রকিবুল হাসান।

শ্রীলঙ্কাকে ফিক্সিংয়ের জায়গা বলে মন্তব্য করেন তিনি। বিসিবির চাকরি করে এ ধরনের মন্তব্য করা উচিত কিনা– জানতে চাওয়া হলে রকিবুল বলেন, ‘আমার মনে হয়েছে প্রতিবাদ করা উচিত। সে কারণে বলেছি।’ ক্রিকেট বোর্ডের প্রধান ম্যাচ রেফারি হিসেবে মাসে লাখ টাকার বেশি বেতন পান তিনি। তাঁর বর্তমান কর্মকাণ্ডের কারণে প্রধান ম্যাচ রেফারির চাকরি থেকে বাদও দেওয়া হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD