রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯

‘বেশিরভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন লাগবে না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

মহামারি করোনাভাইরাস বিস্তার রোধে বেশিরভাগ মানুষেরই মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক সুনেত্রা গুপ্ত । তিনি মত প্রকাশ করে বলেন, গুরুতর শারীরিক জটিলতা না থাকলে নতুন করোনাভাইরাস প্রাণঘাতী হচ্ছে না। তাই বেশির ভাগ মানুষেরই এই রোগের ভ্যাকসিনের প্রয়োজন হবে না।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাচারিতায় অংশ নিয়ে রোগতত্ত্ববিদ অধ্যাপক সুনেত্রা গুপ্ত বলেন, ‘স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে, শারীরিকভাবে সুস্থ মানুষদের ক্ষেত্রে কভিড-১৯ রোগ প্রাণঘাতী হচ্ছে না। বরং এক্ষেত্রে এটি একটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা জ্বরের চেয়ে বেশি কিছু নয়।’ তবে তিনি বলেন, বয়স্ক ও গুরুতর শারীরিক জটিলতা থাকা মানুষদের কাবু করে ফেলছে কভিড-১৯। এক্ষেত্রে ভবিষ্যতে মানুষের হাতে যেসব ভ্যাকসিন আসবে, সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব ভ্যাকসিন গুরুতর অসুস্থদের উপসর্গ উপশমে সহায়তা করবে। সে ক্ষেত্রে যাদের শারীরিক জটিলতা কম হবে, তাদের ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হবে না।

করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে লকডাউনের মতো কঠোর পদক্ষেপের পক্ষে নন সুনেত্রা গুপ্ত। তিনি মনে করেন, কভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে দীর্ঘ মেয়াদে লকডাউন কোনো কার্যকর পদক্ষেপ হতে পারে না। সুনেত্রার মতে, করোনাভাইরাস মহামারির ইতি ঘটবে প্রাকৃতিকভাবে এবং একসময় এটি মানুষের জীবনযাত্রার অংশ হয়ে যাবে। তিনি মনে করেন, কভিড-১৯ শেষমেশ একটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা হিসেবে পৃথিবীতে রয়ে যাবে।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই মহামারিতে শুক্রবার পর্যন্ত সারা বিশ্বে মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৮২৫ জন। আর আক্রান্ত হয়েছেন ১ কোটি ১০ লাখ ১৮ হাজার ৬৪২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬১ লাখ ৭৫ হাজার ৫৩৭ জন। করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD