বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বেসরকারি শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা আরও বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারিতে আরও চার সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। নিবন্ধিত নিয়োগ বঞ্চিত প্রার্থীদের এক আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর এক মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান, ছিদ্দিক উল্যাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ।

ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ জানান, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দিয়েছেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনা ছিল। তার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারীদের জন্য সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কিন্তু দুই বছরেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে ২০১৯ সালে রুল জারি করেন হাইকোর্ট। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ৩০ হাজার প্রার্থীর জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ।

এরপর নিয়োগ থেকে বিরত থাকতে একটি আবেদন করেন রিটকারীরা। এ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এক মাসের জন্য বেসরকারি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা থেকে বিরত থাকতে গত ১৫ ডিসেম্বর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। নিষেধাজ্ঞার মেয়াদ সোমবার আরও চার সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে বলে জানান ব্যারিস্টার মহিউদ্দিন। এছাড়া আবেদনের শুনানি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD