শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বড় বড় দলের বিপক্ষে সিরিজ জিতলে বাংলাদেশ দলকে বোনাস দিয়ে থাকে ক্রিকেট বোর্ড। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও কোনো বোনাস নেননি ক্রিকেটাররা। তবে বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে ক্রিকেটাররা দাবি করেছেন ভালো ফ্যাসিলিটিজের।

আজ বৃৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘ক্রিকেটাররা বলেছে, বোনাস আমাদের দরকার নেই আপনি যদি সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে জিম এবং সুইংপুলটা করে দেন এটা বোনাস হিসেবে কাউন্ট করে নেব। ক্রিকেটারদের বলেছি পৃথিবীর সেরা সেরা যন্ত্রপাতি দিয়ে জিম আর অত্যাধুনিক সুইমিংপুল করে দেব।’

তামিম জানান, বিসিবি রেডি ছিল বোনাস দেওয়ার জন্য, ‘আমরা রেডি ছিলাম, বোনাস দেওয়া লাগলে দিতাম, এটা ওদের প্রাপ্য। ওরা শুধু নিজেদের কথা ভাবেনি। এই সুবিধা ওদের ছোট ভাইদেরও কাজে লাগবে।’

তামিম আরো বলেন, ‘এবার একটু ইউনিক জিনিস হয়েছে। প্লেয়ারদের তরফ থেকে একটা জিনিস এসেছে আমি যেটাতে খুব খুশি হয়েছি। বলেছে ভাইয়া আমাদের বোনাস দরকার নাই, আমাদের সেরা সুযোগ-সুবিধা দিয়ে যদি জিম আর সুইমিং পুল করে দেন আমরা এটাকে বোনাস হিসেবে গণ্য করব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD