শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্যাগ ধরে টান দিল ছিনতাইকারী, রিকশা থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১

রাজধানীর মতিঝিলে ছিনতাইকারীরা চলন্ত রিকশা থেকে ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার সময় নিচে পড়ে সুনিতা রানি দাস (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৬টায় বিআরটিসি বাস ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে রাজু দাস জানান, সকালে ঋষিপাড়ার বাসা থেকে মা ও তার এক ভাগ্নেসহ রিকশা যোগে কাজে যাচ্ছিলেন। পথে বাস ডিপো এলাকায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে ছিনতাইকারীরা চলন্ত রিকশায় তার মায়ের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

তিনি আরও বলেন, তার মা একটি বৌদ্ধ মন্দিরে দুই বছর ধরে পরিচ্ছন্নতার কাজ করতেন। সকালে সেখানে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহত সুনিতা রানি দাস টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ললিন বাজার গ্রামের সুজন দাসের স্ত্রী। তার বাবার নাম গোপেন্দ্র দাস। বর্তমানে গোপীবাগ ঋষিপাড়ায় থাকতেন। তার তিনজন ছেলে রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD