ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অপরদিকে, উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের ১০১ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৮টির, হ্রাস পেয়েছে ৪৭টির, অপরিবর্তিত আছে ৬টির, বিপদসীমার উপরে নদীর সংখ্যা ২টি এবং বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ২টি।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালী ৭০ মিলিমিটার এবং বরিশাল ৫৫ মিলিমিটার।
লাইটনিউজ