সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় দেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে এক ব্রাজিল সমর্থক ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন।

পুরো বাড়ি ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন করে তুলেছেন বাড়ির দেয়াল। যা দেখতে ভিড় করছেন এলাকার মানুষসহ দর্শনার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের রুবেল মিয়া এ কাণ্ড ঘটিয়েছেন। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ কাজ করেছেন বলে জানিয়েছেন রুবেল মিয়া।

সরেজমিনে দেখা যায়, ব্রাজিলভক্ত রুবেল মিয়া তার পুরো বাড়ি রঙ করিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে। বাড়ির সীমানা দেওয়ালে ব্রাজিলের পতাকার পাশাপাশি খেলোয়াড়দের ছবি এঁকেছেন। বাড়ির ভবনে আঁকা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও। অনেকে বাড়িটি দেখতে অনেকেই ছুটে আসছেন।

ব্রাজিল ছাড়া অন্য দেশের দর্শকরাও বাড়িটির প্রশংসা করছেন।
রুবেল মিয়া বলেন, ‘ব্রাজিলের খেলা আমার পছন্দ। আমি ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করি। আর এ কারণেই ব্রাজিলের পতাকার আদলে বাড়ির ভবন ও সীমানা দেওয়াল রঙ করিয়েছি। খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি।

১৬ দিন ধরে কাজ চলছে। এখন কাজ প্রায় শেষ পর্যায়ে। রঙ করতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। অনেকে আসছেন বাড়িটি দেখতে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD