সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাল নেদারল্যান্ডস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

এবারের বিশ্বকাপে যেন একের পর এক রেকর্ড হাতছাড়া হয়েই চলেছে ব্রাজিলের। জার্মানির কাছে এক রেকর্ড হারিয়ে পরে আবার পুনরুদ্ধার করেছিল দলটি। এবার নেদারল্যান্ডসের কাছে আরও একটি রেকর্ড হারিয়ে বসেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সুইডেনকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। এই জয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড নিজেদের করে নিল ডাচরা।

২০১০ সালের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকে আর কোনো ম্যাচ হারেনি নেদারল্যান্ডস। উল্লেখ্য, এই হিসাবে টাইব্রেকারে হারা ম্যাচগুলোকে ড্র হিসেবে গণনা করা হয়।

আগের রেকর্ডটি ছিল ব্রাজিলের দখলে, ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে এই রেকর্ডের সমকক্ষ হয়েছিল নেদারল্যান্ডস। আজ সুইডেনকে হারিয়ে সেই রেকর্ড ভেঙে দিল তারা।

এই জয়ে গ্রুপ ‘এফ’-এ চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে দলটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD