শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ব্রাজিলে করোনার আরেকটি রূপ শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনার আরেকটি নতুন রূপ শনাক্ত হয়েছে ব্রাজিলে। ইতোমধ্যে নতুন এই রূপটিতে আক্রান্ত চার জনকে জাপানে শনাক্ত করা হয়েছে। নতুন এই রূপটি কোভিড-১৯ এর লক্ষণগুলো আরও তীব্র করে কিনা তা এখনও জানা যায়নি।

ব্রাজিলে পাওয়া করোনার রূপটির রিসেপটর বাইন্ডিং ডোমেইনে (আরবিডি) তিনটি প্রধান রূপান্তর ঘটেছে যেটি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত রূপটির বড় প্রতিচ্ছবি কবলে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। করোনাভাইরাসের আরবিডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান টার্গেট এবং টিকাগুলোরও প্রধান লক্ষ্য। এই আরবিডিতে পরিবর্তন তাই উদ্বেগজনক বিষয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ডিসেম্বরে ব্রাজিলের উত্তরের মানাউসে নতুন রূপটি শনাক্ত হয়েছে। এটি কোভিড-১৯কে আরও তীব্র পর্যায়ে নিয়ে যায় কিনা তা এখনও জানা যায়নি।

গত মাসে ব্রাজিলের আমাজন থেকে জাপানে যাওয়া চার ব্যক্তির মধ্যে করোনার নতুন রূপটি শনাক্ত হয়েছে। করোনার নতুন টিকা এই রূপটির বিরুদ্ধে কার্যকর কিনা তা জানতে টোকিওর গবেষকরা কাজ করছেন।

এদিকে, শুক্রবার থেকেই দক্ষিণ আমেরিকা থেকে আসা যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি করোনার নতুন রূপটির ব্যাপারে ‘উদ্বিগ্ন’। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত মাসে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন দুটি রূপ শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনার যে রূপটি শনাক্ত হয়েছিল নতুন রূপ দুটি তারচেয়ে বহুগুণ বেশি সংক্রামক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD