শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রাজিল-আর্জেন্টিনার বাতিল হওয়া ম্যাচ নিয়ে যা বললো ফিফা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ক্রীড়া ডেস্ক : লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দেখতে সোমবার রাতে বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত টেলিভিশন সেটের সামনে বসেছিলেন। মেসি খেলবেন, নেইমবার খেলবেন। তার ওপর মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ।

উত্তেজনার পারদ চরমে তুলে ম্যাচটিও যথারীতি শুরু হয়েছিল। কিন্তু পাঁচ মিনিটের মাথায় ম্যাচ মোড় নিলো ভিন্ন মঞ্চে। কোয়ারেন্টাইন কাণ্ডে আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে খেলা চলাকালিন মাঠ থেকে তুলে নেওয়ার চেষ্টা করে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। এটা নিয়ে শুরু হয় হুলস্তুল কাণ্ড। সাইডলাইনে রীতিমতো হাতাহাতি চলে বেশ কিছুক্ষণ।

কোয়ারেন্টাইন পুরোপুরি না মানায় ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার ফুটবলারকে কিছুইতেই এই ম্যাচে খেলতে দিবেন না ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। এটা নিয়ে চলে বাকবিতণ্ডা। ওই চার ফুটবলারকে ছাড়া আর্জেন্টিনাও খেলতে পারবে না। শেষ পর্যন্ত তারা মাঠ ছেড়ে উঠে যায়। ৪৫ মিনিট দেনদরবার চলার পর এই ম্যাচটি বাতিল হয়। আর্জেন্টিনার খেলোয়াড়রা ড্রেসিংরুম ছেড়ে টিম বাস ধরে স্টেডিয়াম চত্বর ত্যাগ করেন।

শুরু হয়েও ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি বাতিল হওয়ায় ব্যথিত হয়েছেন বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবলপ্রেমী। যথারীতি ব্যথিত হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।

ফিফা এ বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে। সেখানে তারাও এমন কাণ্ডে ব্যথিত হয়েছে এবং ফুটবলপ্রেমীরা একটি ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখা থেকে বঞ্চিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে। এই ম্যাচে যা ঘটেছে সেটা ফিফার প্রতিযোগিতা আয়োজক কমিটিতে তোলা হবে এবং চুলচেড়া বিশ্লেষণ শেষে শিগগিরই সিদ্ধান্ত দেওয়া হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD