শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে ১০ গ্রামবাসীর সংঘর্ষ, দুইজন নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে দুই গ্রুপে বিভক্ত হয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ সংঘর্ষ হয়। এতে শতাধিক নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে।

জানা গেছে, উপজেলার গোয়ালনগর ইউনিয়নজুড়েই দুই গ্রুপের সংঘর্ষ হয়। একটি গ্রুপের নাম চৌরা সমাজ। এই সমাজে রয়েছে সাতটি গ্রাম। গ্রামগুলো হলো গেয়ালনগর স্কুলপাড়া, লালুয়ারটুকু, দক্ষিণদিয়া, শিবপুর, জামারবালি, মাইজখোলা, কদমতলী। আরেক গ্রুপের নাম হলো হোনারো সমাজ। এ সমাজে রয়েছে ৩টি গ্রাম। গ্রামগুলো হলো গোয়ালনগর, মাছমা, রামপুর।

নিহতরা হলেন, চৌরা সমাজের মাও. হাবীবুর রহমান (৪০) এবং হোনারো সমাজের আক্তার হোসেন (৫০)।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, সকাল ১০.৩০টার সময় দুই পক্ষের এ সংঘর্ষ হয়। উভয় পক্ষে বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহণ করেছে।

এ বিষয় নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম বলেন, পূর্বের বিরোধকে কেন্দ্র করে সকালে মারামারি শুরু হয়। এতে দুজন নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD