মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে নিয়ে মতবিরোধে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন, দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০) ও আবু হানিফ (৪৫)।

বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. ইউনুস জানান, ডালপা গ্রামের বাসিন্দা খুরশিদ মিয়ার মেয়ের সঙ্গে চার-পাঁচ দিন আগে একই গ্রামের দানু মিয়ার ছেলের বিয়ে হয়। খুরশিদের অন্য ভাইয়েরা এই বিয়েতে মত দেয়নি। এ নিয়ে রবিবার খুরশিদের সঙ্গে তার ভাই সাচ্চুর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সকালে উভয়পক্ষে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD