শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমণি শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, চলবে ৪ দিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে তিশা পরিবহনে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা-সিলেট মহাসড়কে বিশ্বরোড নামক স্থানে যাত্রীবাহী তিশা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সরাইল-বিশ্বরোড মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত হননি কেউ।

জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে যাত্রীবাহী তিশা পরিবহনের বাসটি ঢাকা কমলাপুর থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। সরাইল বিশ্বরোডের কুমিল্লা-সিলেট মহাসড়কের মাঝামাঝি স্থানে এসে যাত্রীবাহী বাসটিতে হঠাৎ করেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে যাত্রীসহ চালক দ্রুত নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী তিশা পরিবহন গাড়িটি বিশ্বরোড আসলে গাড়ির পেছনের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন- অগ্নিকাণ্ডে কেউ আহত হননি, তবে তদন্তের কাজ চলছে।

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD