শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ব্রীজ আছে কিন্তু রাস্তা নেই!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ার ব্রীজ আছে রাস্তা নেই ইউনিয়ন পরিষদ ,৩নং ওয়ার্ড বেপারী পাড়া হইতে ইদ্রিস মিয়ার পাড়া অভিমুখে রাস্তায় ৩৩’ফুট দৈর্ঘ্যের ২০১৫-২০১৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে এবং উপজেলা ত্রাণ শাখার বাস্তবায়নে একটি আরসিসি সেতু ২২লাখ ৯৯ হাজার ৫শত ৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এলাকাবাসীর অভিযোগ সেতু নির্মিত হলেও সড়ক নির্মিত হয় ঢিলেঢালা ভাবে।

ইউনিয়নের বেপারী পাড়া ও ইদ্রিস মিয়ার পাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদীর শাখা। এই পদ্মা নদী শাখার খাল পারাপারের জন্য স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে সেতু নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘ দিন সংযোগ সড়ক না থাকায় ও সংযোগ সড়কের অভাবে দুই গ্রামের বাসিন্দা, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা দি‌নের পর দিন কষ্টে দিন কাটাচ্ছেন ।এমন‌কি অসুস্থ্য হ‌লেও ডাক্তারের কা‌ছে নি‌য়ে যাওয়ার জন্য ব্যবস্থা না থাকায় চরমে দুর্ভোগে দিন কাটাচ্ছে তারা।

সেতুটি নির্মাণের খবরে খুশি হয়েছিলেন গ্রামবাসী। তারা ভেবেছিলেন সেতু হয়েছে গ্রামবাসীর কষ্টের দিনও শেষ হয়ছে। কিন্তু সড়ক না থাকায় তাদের কষ্ট আরও বেরেছে। ফলে সড়ক না থাকায় চলাচল করতে অসুবিধা হওয়ায় সেতুটি তাদের কপালে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। সম্পাদনা:অনন্যা আফরিন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD