শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসে এক-দুই জন আক্রান্ত হয়েছেন বলে জানতে পারলাম। আগে থেকে আমাদের সাবধান হতে হবে। ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই। যারা বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদের এই বিষয়ে বেশি করে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৫ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চীনের সিনোফার্মের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন, এরই মধ্যে আমি বিভিন্ন ওষুধ কোম্পানিকে নির্দেশনা দিয়েছি যাতে এই ফাঙ্গাসের জন্য প্রয়োজনীয় ওষুধ এখন থেকে তৈরি করে। আল্লাহ না করুক যদি আমাদের দেশে রোগী বাড়ে তাহলে যেন যথাযথ প্রয়োজনীয় চিকিৎসা করা যায়।

এদিকে টিকা প্রদানের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, আজ ঢামেকের পাশাপাশি স্যার সলিমুল্লাহ, মুগদা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু হয়েছে। আজ এক হাজার টিকা দেয়ার কথা। তবে এই সংখ্যা কম-বেশি হতে পারে। আজকের পর সপ্তাহখানেক টিকা প্রদান বন্ধ থাকবে। এরপর মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

গত ১২ মে বাংলাদেশকে পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে চীন। ১৯ মে রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই করোনা রোধে বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার হিসেবে দেয়ার ঘোষণা দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD