শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভক্ত বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় টিকটকারের আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : টিকটকে বেশ জনপ্রিয়তা রয়েছে তার। শুধু তাই নয়, ১০ লাখের বেশি অনুসারী রয়েছে শাহজাদ আহমাদ নামের এই তরুণের। কিন্তু নিজের এক ভক্তকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর আত্মহত্যা করেছেন তিনি।

পাকিস্তানি এই টিকটকারের বয়স ২০ বছর। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু তখন বেঁচে গিয়েছিল সে। শাহজাদের ভাই সাজ্জাদ বলেন, তার ভাই একটি মেয়েকে ভালোবাসতো। কিন্তু মেয়ের বাবা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হতাশা থেকে আত্মহত্যা করে শাহজাদ।

শাহজাদের একজন বন্ধু স্থানীয় মিডিয়াকে বলেছে, দুই বছর আগে ওই মেয়ে নিজেকে শাহজাদের ভক্ত বলে তার কাছাকাছি আসে। পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। স্কুল পড়ুয়া ওই মেয়েটির বয়স ছিল ১৬ বছর। শাহজাদ তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বয়সের কারণে তা নাকচ করে দেন মেয়ের বাবা।

এরপরই হতাশা থেকে আত্মহত্যা করেন শাহজাদ। এদিকে পাকিস্তানে আবারও সাময়িক সময়ের জন্য টিকটক নিষিদ্ধ করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের হাইকোর্ট চীনা এই অ্যাপটি নিষিদ্ধ করে। অশ্লীল কন্টেন্ট ছড়ানোর অভিযোগে গত বছরের অক্টোবরেও এই অ্যাপ নিষিদ্ধ হয়েছিল পাকিস্তানে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD