শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

ভর্তি ফি ছাড়া অন্য কোনো ফি নেয়া যাবে না: শিক্ষামন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনার কারণে এ বছর সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ভর্তির সময় ভর্তি ফি ছাড়া অন্য কোনো ফি নেয়া যাবে না।

বুধবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তবে টিউশন ফি ও অত্যাবশকীয় বেসরকারি কর্মচারী এবং কম্পিউটার ফি নেয়া যাবে।

শিক্ষামন্ত্রী বলেন, যারা নতুন করে ভর্তি হবে, তাদের ভর্তি ফি নেয়া যাবে। তবে ভর্তির সঙ্গে বার্ষিকসহ অন্যান্য ফি নেয়া যাবে না। আর নতুন ক্লাসে যারা উত্তীর্ণ হচ্ছে তাদের ক্ষেত্রেও বার্ষিক চার্সহ অন্য ফি নেয়া যাবে না। তবে করোনা পরিস্থিতি ঠিক হলে তখন যেসব কার্যক্রম করা যাবে, সেই সাপেক্ষে ওইসব কার্যক্রমের ফি নেয়া যাবে।

তিনি বলেন, করোনাকালীন শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ। তাই বাধ্য হয়েই লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যোগ্যতার চেয়ে এবার ভাগ্যকেই প্রাধান্য দেয়া হচ্ছে। বাধ্য হয়েই এ পদ্ধতি বেছে নিয়েছি। একইসঙ্গে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ‘ক্যাচমেন্ট (এলাকাভিত্তিক) কোটা’ ৪০ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। আর ক্লাস্টারভিত্তিক লটারিতে ঢাকার শিক্ষার্থীরা একটির জায়গায় এবার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করার সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD