শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভাইকে মাথায় নিয়ে ১০০ ধাপ সিঁড়ি পার: গিনেস রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

৫৩ সেকেন্ডে ১০০টি সিঁড়ি ভেঙে গিনেস বুকে রেকর্ড গড়েছেন ভিয়েতনামের দুই ভাই।

বৃহস্পতিবার (ডিসেম্বর ২৩) একজনের মাথায় অপরজন ভারসাম্য রেখে এ দুই সহোদর স্পেনের সেইন্ট ম্যারি’স ক্যাথেড্রালের বাইরের সিঁড়িতে তাঁদের নৈপুণ্য দেখান।

সার্কাস কর্মী বড় ভাই গিয়াং কুয়োক কো’র বয়স ৩৭ বছর। আর ছোট ভাই গিয়াং কুয়োক নিয়েপের বয়স ৩২ বছর।

এর আগেও ২০১৬ সালের ডিসেম্বরে এই ভেন্যুতে একই নৈপুণ্য দেখিয়ে রেকর্ড করেছিলেন। সেবার তারা ৫২ সেকেন্ডে ৯০টি সিঁড়ি ভেঙে ওপরে উঠেছিলেন। পরে, ২০১৮ সালে তাঁদের সেই রেকর্ড ৯১টি সিঁড়ি বেয়ে ভেঙে দেন পেরুর অ্যাক্রোব্যাট পাবলো নোনাতো পানদুরো ও জোয়েল ওয়াইকেট সাভেদ্রা।

ক্যাথেড্রালের বাইরের ওই সিঁড়িতে মাত্র ৯০টি ধাপ ছিল। পরে আরো ১০টি সিঁড়ি বানানো হয় এই নৈপুণ্যের উদ্দেশ্য।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD