শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভাঙলো মিলনমেলা, ব্যাট-বলের লড়াইয়ে চ্যাম্পিয়ন পাইলটরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি (টেন ডট টেন) পাওয়ার্ড বাই ওয়ালটন’-এ চ্যাম্পিয়ন হয়েছে খালেদ মাসুদ পাইলটের দল একমি স্ট্রাইকার্স। ফাইনালে তারা হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের দল এক্সপো রেইডার্সকে।

সৈকতের কোলঘেষে দুই পাশে ঝাউবনে ঘেরা নয়নাভিরাম এই স্টেডিয়ামে কদিন মুখরিত ছিল সাবেক ক্রিকেটারদের কলরবে। খেলায় কেউ জিতেছেন আবার কেউ হেরেছেন; সবকিছু ভুলে সাবেক ক্রিকেটাররা মেতেছিলেন হাসি-আড্ডা আর খুনসুটিতে। এখন কেউ বোর্ডের বড় কর্তা, কেউ জড়িত কোচিংয়ের সঙ্গে আবার কেউ ব্যবসায়ী; সবকিছু ছাপিয়ে তারা আবার হয়ে উঠেছেন পুরোদস্তুর ক্রিকেটার।

২২ গজের সতীর্থদের পেয়ে প্রত্যেকেই ছিলেন স্মৃতিকাতর, আনন্দে আত্মহারা। ব্যাট-বল তুলে শো-কেসে রেখে দিলেও তারা ভোলেননি মজ্জায় মিশে থাকা প্রিয় এই নেশা আর একসময়ের পেশাকে।

শনিবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে পাইলটরা সুজনদের হারান ৩০ রানে। এর মধ্য দিয়ে সাগর পাড়ে কিংবদন্তি ক্রিকেটারদের মিলন মেলার ইতি ঘটেছে।

ফাইনালের মঞ্চসহ পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট-বল হাতে পুরোনো রুপে ধরা দিয়েছেন মোহাম্মদ রফিক। এ জন্য ফাইনালসহ টুর্নামেন্ট সেরার পুরষ্কার ওঠে রফিকের হাতে। বল হাতে ৮ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন ৭৫ রান।

ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৭০ বলে ৮ উইকেটে ১০৪ রান করে পাইলটের একমি স্ট্রাইকার্স। ওপেনার এহসানুল হক ২৮ বলে ৪৪ রান করে দারুণ শুরু এনে দেন। ৯ বলে ৩ ছয়ে ২৭ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহমান বাবু। রফিকের ব্যাট থেকে আসে ১৩ রান।

এক্সপো রেইডার্সের শাহনিয়ান তাইম ও ফয়সাল হোসেন ডিকেন্স সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন মিজানুর রহমান বাবুল।

রান তাড়ায় ৮ উইকেট হারিয়ে ৭৪ রানের বেশি করতে পারেনি খালেদ মাহমুদ সুজনের এক্সপো রেইডার্স। সর্বোচ্চ ১৯ রান আসে ওপেনার নাঈম আফরোজের ব্যাট থেকে। ১১ রান করে আসে সুজন ও তালহা জুবায়েরের ব্যাট থেকে। এ ছাড়া আর কোনো দুই অঙ্কের ঘরের মুখ দেখেনি। ৩০ রানে ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয় তাদের।

একমির হয়ে বোলিংয়ে একাই ৫ উইকেট নেন মোহাম্মদ রফিক। হাসিবুল হোসেন শান্তর শিকার ২ টি উইকেট।

জেমকন টাইটানস ফাইনালে না উঠলেও দলটির ব্যাটসম্যান বাংলাদেশের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম ৩ ফিফটিতে ২৪৫ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD