আবারও সেই একই গল্প, যার বেশিরভাগ জুড়ে ব্যর্থতা। এর মাঝে কোনো একজনের লড়াই। আগের ইনিংসে ছিলেন মুমিনুল হক, এবার লিটন কুমার দাস। তার ব্যাটে নিজেদের প্রথম ইনিংস ছাড়ানো গেল, তবে ভারতকে বড় লক্ষ্য দিতে পারলো না বাংলাদেশ।
প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংস আলাদা করার খুব একটা সুযোগ নেই। আবারও সেই একই গল্প, যার বেশিরভাগ জুড়ে ব্যর্থতা। এর মাঝে কোনো একজনের লড়াই। আগের ইনিংসে ছিলেন মুমিনুল হক, এবার লিটন কুমার দাস। তার ব্যাটে নিজেদের প্রথম ইনিংস ছাড়ানো গেল, তবে ভারতকে বড় লক্ষ্য দিতে পারলো না বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে ২৩১ রানে শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এতে ভারতের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৫ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২২৭ রানের জবাবে ৩১৪ রান করে ভারত। প্রথম ইনিংসেই ৮৭ রানে এগিয়ে যায় ভারত। ওই এগিয়ে থাকার কারণেই লক্ষ্যটা বড় হয়নি লোকেশ রাহুলের দলের।