শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘ভারতের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা পৃথিবীর সবচেয়ে নিরাপদ টিকা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকা পৃথিবীর সবচেয়ে নিরাপদ টিকা বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশ সরকার যে টিকা এনেছে, সেটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ টিকা।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, এটা প্রমাণিত পৃথিবীতে করোনার যত টিকা আবিষ্কার হয়েছে, সেগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা সবচেয়ে বেশি নিরাপদ। নির্ভয়ে এ টিকা নিতে পারেন দেশের মানুষ।

তিনি বলেন, একজন চিকিৎসক যখন টিকা নেন, তখন তার কমিউনিটি আগ্রহী হয়। একইভাবে যখন একজন সাংবাদিক টিকা নেন, তার কমিউনিটিও আগ্রহী হয়। সব পেশার লোকজন যদি টিকা নেন, তখন তার কমিউনিটির অন্যরাও টিকা নিতে আগ্রহী হবেন।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্র ও সরকার প্রধান এবং মন্ত্রিপরিষদ সদস্যদের টিকা না নেয়ার বিষয়ে তিনি বলেন, তারা জনগণের কথা চিন্তা করেই পরে টিকা নেবেন বলে আমার মনে হয়। জনগণকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিচ্ছেন। জনগণের টিকা নেয়া শেষ হলে রাষ্ট্র ও সরকার প্রধান নেবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD