শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতের বিপক্ষে ম্যাচে ‘অশোভন’ আচরণ, মারুফ মৃধাকে আইসিসির শাস্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মারুফ মৃধার বিরুদ্ধের আইসিসির আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। যার জেরে এই বাংলাদেশি পেসারকে তিরস্কার করেছে আইসিসি। একইসঙ্গে তাকে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গত ২৪ মাসে প্রথমবারের মতো মৃধাকে এই শাস্তি দিলো আইসিসি।

আইসিসি বলেছে, মারুফ মৃধা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোড অব কনডাক্ট এর ধাপ-১ অমান্য করেছেন। দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে তিনি এই অমান্য করেছেন বলে তাকে অভিযুক্ত করে আইসিসি।

আইসিসির বিধিনিষেধ সংশ্লিষ্ট ধারা ২.৫ এ বলা হয়েছে, মাঠে এমন ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না, যেটি খেলাকে অবমাননা করে অথবা যা আন্তর্জাতিক ম্যাচের সময় একজন ব্যাটারকে আউট করার পর আক্রমনাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

ঘটনাটি ঘটেছে ভারতের ইনিংসের ৪৪ তম ওভারে। ভারতের ব্যাটার আরাভেলি আভানিশকে আউট করার পর মারুফ মৃধা আক্রমণাত্মকভাবে দুইবার ড্রেসির রুমের দিকে ইশারা করেছিলেন এবং ব্যাটারকে বিদায় দিয়েছিলেন।

মৃধার বিরুদ্ধে শাস্তির রায় দিয়েছেন, আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য শাইদ ওদভালা। তবে মারুফ তার উপর আরোপিত শাস্তি মেনে নেওয়ার কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD