সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৫৭ হাজার!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ১১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮।

শনিবার (১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ রোগে মারা গেছেন ৩৬ হাজার ৫১১ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন। সুস্থতার হার ৬৪ দশমিক ৫২ শতাংশ।

ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে গত এক সপ্তাহ ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD