শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারতে একদিনে চলতি বছরে সর্বোচ্চ আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নতুন বছরের শুরু থেকেই করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে সেটা। শনিবার (১৩ মার্চ) দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৫ হাজার। যা চলতি বছরে সর্বোচ্চ। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছে ১৫ হাজারের অধিক। মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে এদিন মোট আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৮৮২ জন। মারা গেছে ১৪০ জন। এর মধ্য দিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ১৩ লাখ ৩০ হাজারে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৪৬ জন।

গেল সেপ্টেম্বরে ভারতে একদিনে সর্বোচ্চ ৯০ হাজার আক্রান্ত হয়েছিল। এরপর থেকে সেখানে আস্তে আস্তে কমতে শুরু করে দৈনিক আক্রান্তের সংখ্যা। জানুয়ারিতে ৮ মাসের মধ্যে সর্বনিম্ন আক্রান্ত হয় সেখানে। কিন্তু সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ।

বিশেষজ্ঞরা বলছেন করোনার টিকা দেওয়া শুরু হওয়ায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। পরছেন না মাস্ক। আবার অনেক রাজ্যই তুলে নিয়েছে করোনার বিধি-নিষেধ। আর তাতেই আবারো বাড়ছে নতুন সংক্রমণ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD