শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে করোনার দৈনিক সংক্রমণ দেড় লাখ ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। শনিবারের তুলনায় রোববার আক্রান্ত বেড়েছে ১২ শতাংশেরও বেশি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে বেড়েছে প্রাণহানির সংখ্যাও। তিন হাজার ছাড়িয়েছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন।

এর মধ্যে নতুন করে ৫৫২ জন ওমিক্রনে আক্রান্তসহ ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৩ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ভারতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে করোনার সংক্রমণে মারা গেছেন ৩২৭ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৭৯০ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, রোববার সংক্রমণের হার বেড়ে হয়েছে ১০ দশমিক ২১ শতাংশ। গত ২ জানুয়ারি ভারতে সংক্রমণের এই হার ছিল তিন শতাংশেরও নিচে। সেখানে মাত্র এক সপ্তাহের মধ্যে পুরো চিত্রটা বদলে গেছে।

সংক্রমণের এই উল্লম্ফনের কারণে ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। দেশটিতে বর্তমানে সুস্থতার হার ৯৬ দশমিক ৯৮ শতাংশ। দেশের মধ্যে মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।

গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মুম্বাইয়েই আক্রান্ত ২০ হাজার ৩১৮ জন। এরপরই রয়েছে দিল্লি। সেখানে ২০ হাজারের বেশি মানুষ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। ফলে দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত ভারতের ২৭টি রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD